২৬ নভেম্বর আবার শুরু হতে যাচ্ছে ইসলামাবাদের উদ্দেশ্য লং মার্চ। সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানীর উদ্দেশ্য লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হলে এই পদক্ষেপ স্থগিত হয়। তবে আবারও হামলার ঝুঁকি সত্ত্বেও লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ইমরান খান। খবরটি নিশ্চিত করে জিও নিউজ।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, ইমরান খানের ওপর ফের হামলার আশঙ্কা রয়েছে এবং তারপরও রাওয়াল পিন্ডিতে পৌঁছাবেন তিনি।
নিজ বাসভবন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার জীবন হুমকির মুখে রয়েছে এবং আরও একটি হামলা হতে পারে। তবে তা উপেক্ষা করে রাওয়ালপিন্ডি যাবো আমি। তিনি আরো বলেন, আমার পা খুব শিগগির ঠিক হবে না। এই অবস্থাতেই সিদ্ধান্ত নিয়েছি আমি লং মার্চের নেতৃত্ব দেয়ার । পিটিআই প্রধান বলেন, পরবর্তী পরিকল্পনা কৌশল দ্রুত প্রকাশ করা হবে।
৩ নভেম্বর পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন। এরপর লং মার্চ স্থগিত করা হয়।
কয়েকদিন আগে বিচারপতি আমের ফারুক বলেন ইমরান খানকে হত্যার উদ্দেশ্য ফের হামলা চালানো হতে পারে। তিনি পিটিআইকে ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি নতুন আবেদন জমা দিতে বলেন। তিনি মিছিলকারীরা শহরে পৌঁছালে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান ।
মাহফুজা ২১-১১



