যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে এক বন্ধুকধারীর হামলায় মারা গেছেন পাঁচজন। আহত হন ১৮ জন। রোববার কলোরাডোর পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। খবরটি নিশ্চিত করে আল-জাজিরর।
কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেছেন, স্থানীয়ভাবে ক্লাবটি কিউ নামে পরিচিত। এটা খবুই দুঃখজনক ঘটনা। হামলার পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয় এবং পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্লাব কিউ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, আমাদের কমিউনিটির ওপর ভয়াবহ হামলা হয়েছে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং দ্রুত হামলাকারীকে ধরার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করবে। তবে কী কারণে হামলা হয়েছে তা এখনো স্পষ্ট করেনি পুলিশ। তবেহামলা শুরুর পরই নিরাপত্তা ও জরুরি বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।
মাহফুজা ২০-১১



