মালয়েশিয়ার চলছে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। খবরটি জানায় এএফপির।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বি পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম।মাহাথির মোহাম্মাদও প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন ।
আজ মালয়েশিয়ার প্রায় ২ কোটি ১০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম জানান, তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট দেয়ার আগে বলেন, জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের। তিনি আরও বলেন,এটি হবে জনগণের বিজয়।
মাহফুজা ১৯-১১



