৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো এনটিআরসিএ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ -এনটিআরসিএ। বিজ্ঞপ্তি দেয়ার দীর্ঘ ৩৩ মাস পর এ তারিখ দিলো এনটিআরসিএ।

    ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ের পরীক্ষা হবে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর। এই পরীক্ষাও একই সময়ে হবে।

    সোমবার এনটিআরসিএ পরিচালক তাহসিনুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

    এনটিআরসিএ ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে । ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেয়ার কথা থাকলেও  করোনায় পরীক্ষা স্থগিত করা হয়। অবশেষে নতুন করে আবারও পরীক্ষার তারিখ ঘোষণা করলো কর্তৃপক্ষ।

    এ পরীক্ষায়  ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন প্রার্থী আবেদন করেছেন।

    তিন ধাপে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে।  প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে শুরু হবে প্রথম ধাপ। এই পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে দিতে হবে লিখিত পরীক্ষা এবং  লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নেওয়া হবে মৌখিক পরীক্ষা।

    মাহফুজা ১৪-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর