৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

    বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কমিশন নিজস্ব বিবেচনায় অন্য কোনো প্রতীক বরাদ্দের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও তিনি জানিয়েছেন।
    সোমবার (২৭ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    ইসি সচিব বলেন, “শাপলা প্রতীক বিষয়ে নির্বাচন কমিশন এরইমধ্যে তার অবস্থান স্পষ্ট করেছে। এখন পর্যন্ত এনসিপি কিংবা অন্য কোনো পক্ষ থেকে বিকল্প প্রস্তাব আসেনি। ফলে কমিশনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।”
    তিনি আরও জানান, কমিশন বিদ্যমান বিধিমালার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দিতে পারে না। “যেহেতু শাপলা প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত নয়, তাই সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়,” বলেন তিনি।
    আরপিও (Representation of the People Order) সংশোধনের প্রক্রিয়া নিয়ে সচিব বলেন, “আরপিওতে পরিবর্তনের আগে আমরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিরোধপূর্ণ বিষয় উঠে আসেনি, তাই অনুমাননির্ভর মন্তব্য করা অনুচিত।”

    তিনি আরও বলেন, “কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—
    যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয়,
    যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।”
    গণভোটের বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন,
    “নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো গণভোট সম্পর্কিত তথ্য আসেনি। তাই অনুমানভিত্তিক কোনো মন্তব্য করা ঠিক নয়। যে বিষয়টি কমিশনে আনুষ্ঠানিকভাবে আসেনি, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর