৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাগদাদের মধ্যাঞ্চলে এক মার্কিন নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ

    বাগদাদের মধ্যাঞ্চলে এক মার্কিন নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার  এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির পুলিশ।

    পুলিশ জানায় , ওই মার্কিন নাগরিকের মরদেহ কারাদা জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের প্রাথমিক রিপোর্টে শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে ওই  ব্যক্তির।

    নিহত ব্যক্তির প্রাথমিক পরিচয়ে জানা গেছে। তিনি একজন ইংরেজি শিক্ষক। সশস্ত্র ব্যক্তিরা ওই ব্যক্তির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

    ইরাকের পুলিশের একজন মেজর জানান, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সশস্ত্র ব্যক্তিরা আমেরিকার ওই নাগরিককে অপহরণের চেষ্টা করছিল । রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় ইরাকের সেনাপ্রধান তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ইরাকে আমেরিকান নাগরিককে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছেন তারা।

    মাহফুজা ৮-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর