৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইমরান খান পাকিস্তানে উপ-নির্বাচনে জয় পেলেন

    পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ -পিটিআই উপ-নির্বাচনে বড় জয় পেল।  ইমরানের দল ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছয় আসনেই জয়ী হয়েছে । পিটিআই যার মধ্যে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে । খবরটি জানায়  জিও নিউজ।

    পিটিআই পাঞ্জাব অ্যাসেম্বলির তিন আসনের উপ-নির্বাচনে দুইটিতেই জয় পেয়েছে ।

    প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ বা পিএমএলএন শুধু শেখুপুরা আসনে জয় পেয়েছে। করাচি ও মুলতানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবশ্য হেরেছে ইমরানের দলএবং  ওই দুই কেন্দ্রে জিতেছে পাকিস্তান পিপলস পার্টি -পিপিপি।

    এ বছরের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এবং  তার পর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে পিটিআই। ইমরান অনুসারীরা শাহবাজ সরকারকে সরাতে উঠেপড়ে লাগেন । দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে পিটিআই এবং   এই উপ-নির্বাচনে অধিকাংশ আসনে ইমরানের দল জয় পায়।

    এদিকে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ স্লোগান দিয়ে ‘লং মার্চ’ শুরু করার কথা ঘোষণা করেছেন ইমরান। তিনি তিনি রাজধানী ইসলামাবাদ পৌঁছানোর সরাসরি কথা বলবেন দেশবাসীর সঙ্গে এবং  সেখানেই ঠিক হবে ভবিষ্যৎ রণকৌশল।

    মাহফুজা ১৭-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর