৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নাইজেরিয়ায় বন্যায় নিহত ৬০০ জন ; বাস্তুচ্যুত ১৩ লাখ মানুষ

    নাইজেরিয়ায় সবচেয়ে ভয়াবহ বন্যায় মারা গেছেন ছয়শ মানুষ । বাস্তুচ্যুত হন ১৩ লাখ লোক।  ধ্বংস হয়ে গেছে দুই লাখেরও বেশি বাড়ি।

    নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেছেন, এ বছর বন্যা প্রবল দুর্যোগের রূপ নিয়েছে। সতর্ক করা হলেও অনেক রাজ্য পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। নভেম্বরের শেষ পর্যন্ত এ বন্যা অব্যাহত থাকতে পারে।

    সরকার এমন পরিস্থিতির জন্য অস্বাভাবিক ভারি বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে । তবে বিশেষজ্ঞরা বলেন দুর্বল পরিকল্পনা ও অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ।

    এক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ২৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মাহফুজা ১৭-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর