৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্র এবং ইইউর রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা

    ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেয়ার পর রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও আসছে নিষেধাজ্ঞা । খবরটি জানায়  বিবিসি।

    মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান, রুশ আর্থিক অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট তিন নেতা, রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও  আইনসভার ২৭৮ সদস্যকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেয়া হয়।

    ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এদিকে ক্রেমলিনের ওপর আরও নিষেধাজ্ঞা আনতে বৈঠক করেছে । তবে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

    আগামী সপ্তাহেই রাশিয়ার ওপর আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা আসার পাশাপাশি তেলে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়া হতে পারে।

    ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করে।

    মাহফুজা ৩০-৯

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর