৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    জাপোরিঝিয়া ও খেরসনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির আদেশ পুতিনের

    রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট শেষে রাশিয়া বিজয় ঘোষণা করেছে । শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলগুলোকে  আনুষ্ঠানিক ঘোষণা দেবেন । ক্রেমলিনে একটি অনুষ্ঠানে পুতিন এ ঘোষণা দেবেন প্রেসিডেন্ট । বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ।

    পেসকভ বলেন, শুক্রবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের জর্জিয়া হলে নতুন অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি অনুষ্ঠান হবে এবং এতে প্রেসিডেন্ট পুতিন ভাষণ দেবেন।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করেন।

    এসব অঞ্চল দখলে নেয়াটা ৭ মাসের লড়াইয়ে রাশিয়ার এটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে ।ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যদিও গণভোটের আয়োজন করে এসব অঞ্চলকে অধিকরণের বিষয়টি তীব্রভাবে প্রত্যাখ্যান করছে ।

    স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রি জারি করে বলেন, ‘আমি দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি’।

    রুশ-অধিকৃত অঞ্চলে সংগঠিত গণভোটের পর শুক্রবার দোনেস্ক ও লুহানস্কের স্বঘোষিত প্রজাতন্ত্রের সঙ্গে দুটি অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত হতে চলেছে।রাশিয়ায় যোগদানের পক্ষে যেখানে ৯৯ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করা হচ্ছে । এর আগে প্রেসিডেন্ট পুতিন গত ফেব্রুয়ারিতে দোনেৎস্ক এবং লুহানস্কের ‘স্বাধীনতার’ স্বীকৃতি দেন।

    গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট জর্জিয়া হলে স্থানীয় সময় বিকাল ৩ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথাএবং প্রেসিডেন্ট পুতিন ভাষণ দেবেন।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন রাশিয়ার এই সংযুক্তি জাতিসংঘের সনদ লঙ্ঘন করবে এবং এটির ‘কোনো আইনী ভিত্তি নেই’।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন এবং  কিয়েভ এর আগে রাশিয়ার এই আগ্রাসনকে প্রত্যাখ্যান করে।

    রাশিয়া ইউক্রেনের অধিকৃত ওই ৪টি অঞ্চলে গণভোটে ৯৬ শতাংশ ভোট পাওয়ার পর বিজয় ঘোষণা করে । রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বুধবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে লেখেন, গণভোট শেষ হয়েছে, ফলাফল পরিষ্কার এবং  রাশিয়ায় স্বাগত’।

    মাহফুজা ৩০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর