৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    দিনাজপুর শিক্ষা বোর্ডে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা বাতিল

    দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে   এসএসসি পরীক্ষার আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। এই দুই বিষয় হলো জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।

    বৃহস্পতিবার  রাতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি থেকে জানা যায় এ তথ্য।

    এতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার স্থগিত চার বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক), পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন এবং জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ মোট ৬টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হলো।

    আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে মধ্যে বাতিলকৃত প্রশ্নপত্রগুলো  ট্রেজারি অফিসগুলোকে কঠোর নিরাপত্তার সাথে আলাদা করে ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।

    মাহফুজা ২২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর