৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে আঘাত হেনেছে । শনিবার ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা -ইউএসজিএস জানায়, তাইওয়ান ছাড়াও চীন, জাপান, ফিলিপাইনেও অনুভূত হয়েছে ভূমিকম্পটির প্রভাব ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের ইউজিং শহর থেকে ৯১ কিলোমিটার পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬ বলে জানায় ইউএসজিএস।
অবশ্য কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ বলে জানায় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র -ইএমএসসি ।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও ।
মাহফুজা ১৭-৯



