৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন বাসা থেকে পালিয়েছেন

    স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা নথিভুক্ত হয়। তবে আল আমিনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। শুক্রবার ২ সেপ্টেম্বর মামলা নথিভুক্ত হলে পুলিশ মিরপুর-২ নম্বর রোডে আল আমিনের বাসায় গিয়েও তাকে পায়নি।

    ইসরাত জাহানের মামা মো. সাঈদ বলেন, ঘটনার পর থেকেই আল আমিন পলাতক । বাসা থেকে বের হয়ে যাবার পর আর ফেরেননি এবং তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। পুলিশ খুঁজলেও এখনো গ্রেফতার করতে পারেনি তাকে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেয়ার অভিযোগে পলাতক রয়েছেন এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন । তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

    আল আমিনের পরকীয়ায় জড়িত কিনা এ বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, জানি না তবে ওই মেয়ের সঙ্গে তার অনেক ছবি আছে।’

    ইসরাত বলেন, ‘দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো? এখন একটাই চাওয়া, বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।’

    মো. সাঈদ জানান  গেল দুই বছর ধরে ক্রিকেটার আল আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করে আসছে। থানায় এর আগেও নির্যাতনের অভিযোগে জিডি করা হয়। গেল ২৫ আগস্ট আল আমিন মারধর করে বাসা থেকে বাচ্চাসহ ইসরাতকে বের করে দেন। এরপর ইসরাত মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ।

    মাহফুজা ৩-৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর