৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    ময়মনসিংহে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক যুবককে

    ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কামাল হোসেন (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার চাচাত ভাই মতি মিয়াকে আটক করেছে।

    রোববার (২১ আগস্ট) রাতে উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিশারথপুর গ্রামে এই হত্যা কান্ড ঘটনাটি ঘটে।

    বিশারথপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে নিহত কামাল হোসেন ।

    ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বিশারথপুরের কামাল হোসেনের সাথে চাচাত ভাই মতি মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যার পর বাড়ির কাছে কামাল হোসেনকে ছুরিকাঘাতে আহত হয়ে পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন কামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর