১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গলাচিপায় অসহায়দের পাশে নবজাগরণ ইউথ ফাউন্ডেশন

    মোঃ সোহেল রানা (গলাচিপা প্রতিনিধি) : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের তুলারাম গ্রামের অসহায় মো. শাহজাহান খলিফা(৭০) ও তার স্ত্রী খোদেজা বেগম (৬০) । নিজেদের নেই কোন আয় । এক ছেলে সেও  আলাদা হয়ে  গেছে।  কর্মহীন শাহজাহান নিজে ঠিকমতো চলাচল করতে পারেন না।  একটি ছোট ঘরে বসবাস।

    এমন অবস্থান দেখে  রমজান মাস উপলক্ষে এক মাসের  বাজার করে দিয়েছে নবজাগরন ইয়ুথ ফাউন্ডেশন । গেল ১২ মার্চ মঙ্গলবার চিড়া মুড়ি ছোলাবুট পেঁয়াজ রোশন আদা লবন গরমমসলা সাবান সয়াবিন তেল আলুসহ বিভিন্ন সামগ্রী  তুলে দেন নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি – মোহাম্মদ মুনতাসীর মামুন।

    এ সময়  উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাওলাদার ফারজানা , সহ সভাপতি ইরা খাঁন , সহ সাংগঠনিক সম্পাদক এস এম সূবর্না , জান্নাতুল ফেরদৌস , সজিব মাহমুদ ও নাদম মাহমুদ প্রমুখ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর