৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় টর্নেডোর আঘাতে নিহত ৬ জন

    মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য অ্যালাবামায় টর্নেডোর আঘাতে মারা গেছেন ৬ জন। বৃহস্পতিবার  আঘাত হানে শক্তিশালী টর্নেডো। খবরটি জানায়  এনবিসি নিউজ।

    দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শক্তিশালী টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অটাউগা কাউন্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে।’

    নগরীর সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

    মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সেলমা কর্মকর্তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে নগরীতে এবং  বাসিন্দাদের সর্তকবার্তাও পাঠানো হয়।

    মাহফুজা ১৩-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর