৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

    ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক মারা গেছেন। শুক্রবার এএফপি এ তথ্য জানায়।

    শ্রমিকরা পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে ছিল এবং  বিস্ফোরণে ১৪ শ্রমিক মাটিচাপা পড়ে।

    স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো বিবৃতিতে বলেন ‘মিথেনের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ তিনি জানান, ১০ লাশ উদ্ধার করা হয়েছে এবং চার জন বেঁচে গেছে।

    খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশটিতে খনির দুর্ঘটনা সাধারণ। বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত খনিগুলোতে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাত জন মারা যান।

    মাহফুজা ৯-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর