উত্তর আফগানিস্তানের পেতে রাখা বোমা বিস্ফোরণে মারা যান সাত জন । নিহতরা সবাই পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী।পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ।
একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, মঙ্গলবারের বিস্ফোরণটি ঘটেছে স্থানীয় সময় সকাল ৭টার দিকে মাজার-ই-শরিফে।
মাজার-ই-শরিফে বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেন, ‘বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।’’
আজিম নাম এক আহত আফগান বলেন, ‘আমি আমার ফোনের স্ক্রিনে কোরান পড়ছিলাম এবং হঠাৎ বিস্ফোরণ হয়।’বিস্ফোরণে আহত মোহাম্মদ হানিফ জানান, ওই সময় বাসে প্রায় ৫২ জন ছিলেন।
বালখ প্রদেশের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরির জানান, সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছে।এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি আফগানিসন্তানে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা বেড়েছে। এর অধিকাংশেরই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব খুরাসান।
এ মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের দক্ষিণপূর্ব আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।
মাহফুজা ৬-১২



