১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে তিন চীনা মহাকাশচারী পৃথিবীতে ফিরেছেন

    চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে তিন চীনা মহাকাশচারী পৃথিবীতে ফিরেছেন । রোববার শেনঝো-১৪ নামের মহাকাশযানে তারা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ায় অবতরণ করেন। বিবিসি খবরটি জানিয়েছে।

    ৫ জুন তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্যায়ের তদারকি করতে তারা পৃথিবী থেকে রওনা হন এবং  নভেম্বরে এর নির্মাণকাজ শেষ হয়েছে।

    রোববার মহাকাশ স্টেশন ত্যাগের প্রায় ৯ ঘণ্টা পর তারা পৃথিবীতে অবতরণ করেন। ল্যান্ডিং সাইটের কর্মীরা তাদেরকে ক্যাপসুল থেকে বের করেন এবং  তারা সুস্থ আছেন । চীনা মহাকাশ সংস্থা এই মিশনকে সম্পূর্ণ সফল বলে উল্লেখ করে।

    মহাকাশচারী দলটির কমান্ডার ছিলেন চেন ডং। অন্য ২ জন হলেন- লিউ ইয়াং ও কাই জুজে।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়  এদের মধ্যে লিউ ইয়াং চীনের প্রথম নারী মহাকাশচারী। তিনি বলেন, মহাকাশ স্টেশনের স্মৃতি কিছুতেই ভোলার নয়এবং  একইসঙ্গে মাতৃভূমিতে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত।

    মহাকাশে থাকাকালীন এই তিন মহাকাশচারী তিয়াংগং মহাকাশ স্টেশনের জন্য দ্বিতীয় ও তৃতীয় মডিউলের আগমনের তদারকি করেন। এছাড়া নতুন সুবিধাগুলো পরীক্ষার জন্য তিনটি স্পেসওয়াক করেন।

    চীন ১৯৭০ সালে কক্ষপথে প্রথম স্যাটেলাইট স্থাপন করে। ১০ বছরে দেশটি দুইশ  রকেট উৎক্ষেপণ করেছে। শিলা নমুনা সংগ্রহের জন্য চাংই ৫ নামে চাঁদে মানুষবিহীন মিশন পাঠিয়েছে এবং  চন্দ্রপৃষ্ঠে পূর্ববর্তী মার্কিন পতাকার চেয়ে বড় পতাকা লাগিয়েছে চীন।

    মাহফুজা ৬-১২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর