৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    চীনের জিনজিয়াংয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে নিহত ১০;আহত ৯ জন

    চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে মারা গেছেন ১০ জন। আহত হন ৯ জন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় এ আগুনের  ঘটনা ঘটে।

    দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৭টা ৪৯ মিনিটের দিকে আঞ্চলিক রাজধানী উরুমশির একটি বহুতল ভবনের ১৫ তলায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক সকেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

     

    আহত ৯ জনের শ্বাসনালি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাদের অবস্থা স্থিতিশীল ।

    মাহফুজা ২৫-১১

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর