বিশ্বের উন্নত দেশগুলোতেও শোনা যাচ্ছে মন্দার পদধ্বনি । উন্নত দেশগুলো দীর্ঘমেয়াদি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদেরও ।
যুক্তরাষ্ট্রের আসন্ন মন্দা নিয়ে সতর্কবাণী দিয়েছেন ইলন মাস্ক ও জেফ বেজোস। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম বিজসেন ইনসাইডার মন্দা নিয়ে দেশটির শীর্ষ ধনীরা কী ভাবছেন, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
ইলন মাস্ক মনে করেন, আগামী এক বা দুই বছর বিশ্ব অর্থনীতিতে গুরুতর মন্দা দেখা দেবে এবং ভবিষ্যৎ অর্থনীতির চিত্র ভালো ঠেকছে না। আমাদের মতো যেসব কোম্পানি বিজ্ঞাপনের ওপর বেশি নির্ভরশীল, তাদের অবস্থা ভালো যাবে না।
জেফ বেজোস বলেছেন, অর্থনীতির গতি কমে যাচ্ছে, কর্মী ছাঁটাই হচ্ছে অনেক খাতেই । এখনো আমরা আনুষ্ঠানিকভাবে মন্দার কবলে পড়িনি, তবে শিগগিরই আমরা মন্দার কবলে পড়ব। ঝুঁকি যতটা সম্ভব হ্রাস করা যায়, তার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে ভালো সময়ের অপেক্ষায় থাকার পাশাপাশি খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানান জেফ বেজোস।
কেন গ্রিফিন মনে করেন, উচ্চ মূল্যস্ফীতির রাশ টানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক যে হারে সুদহার বাড়াচ্ছে তাতে বেকারত্বের হার বাড়বে।২০২৩ সালের মধ্যভাগের পরপর যুক্তরাষ্ট্রে মন্দা হবে না, এটা বিশ্বাস করা কঠিন।
মাহফুজা ২২-১১



