ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ১২ জন মারা গেছেন। আহত হন বেশ কয়েকজন।
এনডিটিভি জানায়, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহারের দেসরি থানা এলাকায় রোববার রাত ৯টায় এই ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাক শোভাযাত্রার ওপরে উঠে পড়ে। ঘটনাস্থলে মারা যান ১২ জন।
এদিকে, এ দুর্ঘটনায় শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দওয়ার ঘোষণা দেন তিনি।
এ ঘটনায় ভারতের প্রেসিডেন্ট শোক জানিয়েছেন।
মাহফুজা ২১-১১



