বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক আব্দুল হাই বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বিষয়টি জানানো হয়।
এবার বাউবির এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট সাতচল্লিশ হাজার আটশত দুই শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। ৬৫ দশমিক ৫৯ ভাগ পাসের হার।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ জন ছাত্রী রয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়।
ফলাফল www.bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে।
মাহফুজা ২১-১১



