পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন । এ ঘটনায় আহত হন আরও ১৪ জন। শুক্রবার বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এএফপি ও ডন জানায় খবরটি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন বলেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।ঘটনাস্থলে মারা যান ২০ জন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায় , দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা । তিনি বলেন আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
মাহফুজা ১৮-১১



