৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে নিহত এক বিজিবি সদস্য

    বর্ডার গার্ড বাংলাদেশের -বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক সদস্য মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে । বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

    নিহত বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস ফরিদপুরের মধুখালীর মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে।

    জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক বলেন, গেল রাতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের নেপাল চন্দ্র দাস নামে এক সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং তার বুকে ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে।

    জয়পুরহাট সদর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল বলেন, বিজিবির পোশাকপরা অবস্থায় এক ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে খবর পাই।  ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছে।

    এ বিষয়ে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাজি হননি কথা বলতে।

    মাহফুজা ১৮-১১

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর