৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইন্দোনেশিয়ার সুমাত্রার দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

    ইন্দোনেশিয়ার সুমাত্রার দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প । ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার শুক্রবার এ তথ্য জানায়।

    ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং  এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

    স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩৭ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর কেন্দ্রস্থল ছিল।

    ইউএস জিওলজিক্যাল সার্ভে -ইউএসজিএস জানায় অগভীর ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৯।

    তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

    মাহফুজা ১৮-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর