২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তি খুন;আটক ২ জন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হলেন বেলাল হোসেন নামের এক ব্যাক্তি । এ ঘটনায় অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে  আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

    সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তার চাচাতো ভাই আল আমিনের বাড়িতে থাকতেন।  সকালে নুরুল হক হাওলাদার  বেলালের ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে হত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে পুলিশের হাতে তুলে দেয়।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে । এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড়ভাইকে আটক করা হয়।

    মাহফুজা ১৪-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর