৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মিশরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে ;নিহত ১৯,আহত ৬ জন

    মিশরের উত্তরাঞ্চলে মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারা গেছেন ১৯ জন। দুর্ঘটনায় আহত হন আরও ৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবরটি জানায় রয়টার্স।

    দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানায়, শনিবার বাসটি ৩৫ জন যাত্রী  নিয়ে উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ১৯ জন ।

    নিরাপত্তা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

    মাহফুজা ১৩-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর