যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় নিকোলের আঘাতে মারা গেছেন পাঁচজন । তাছাড়া ঘূর্ণিঝড়টি রেখে গেছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিহ্ন। বহু হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন নিকোলের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে ।
ভলুসিয়া কাউন্টির কর্মকর্তারা জানান, সমুদ্র উপকূলের ২৪টি হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।বৃহস্পতিবার নিকোল ক্যাটাগরি ওয়ানে পরিণত হয়ে উপকূলে আঘাত হানে। নিহতদের মধ্যে অরেঞ্জ কাউন্টিতে দুইজন ও টার্নপাইক অঞ্চলের দুইজন রয়েছে।
১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় নিকোল উপকূলে আঘাত থানার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এতে তিন লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। শুক্রবার পর্যন্ত ৪৪ হাজার ৫০০ বাড়িতে বিদ্যুৎ ছিলনা।
ভলুসিয়া কাউন্টির বিদ্যুৎ বিভাগের ম্যানেজার জর্জ রেকটেনওয়াল্ড বলেন, নিকোল পুরো উপকূলে নজিরবিহীন অবকাঠামোগত ক্ষতি করেছে।
এ বছরের অক্টোবরে ঘূর্ণিঝড় ইয়ানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক প্রাণহানি ঘটে।
মাহফুজা ১২-১১



