৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ভাতিজার হাতে চাচি খুন: থানায় আত্মসমর্পণ

    ময়মনসিংহের মুক্তাগাছায় জহর রবিদাস নামে এক যুবক জয়ন্তী রানী রবিদাসকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করে । পরে জহর রবিদাস নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেণ। জহর রবিদাসের আপন চাচি জয়ন্তী রানী ।

    মঙ্গলবার (১৮ অক্টোবর, ২০২২) সন্ধ্যায় উপজেলার চেচুয়া কুড়িপাড়া গ্রামের ঋষিপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জহর রোববার ওই এলাকার ক্ষুদিরাম রবিদাসের ছেলে। নিহত জয়ন্তী রানী রবিদাস কালুয়া রবি দাসের স্ত্রী।

    মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, চেচুয়া কুড়িপাড়া গ্রামের ঋষিপাড়ার ক্ষুদিরাম রবি দাস ও কালুয়া রবী দাস দুই ভাই একই বাড়িতে বসবাস করেন। সম্প্রতি দুই পরিবারে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মারামারির ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা সালিশ করে বিষয়টি মিমাংসা করে দেন। তবে, সালিশের সময় ক্ষুদিরাম রবি দাসের ছেলে জহর রবি দাস ঢাকায় ছিলেন।

    খবর পেয়ে ঘটনার দিন সন্ধ্যায় জহর রবি দাস ঢাকা থেকে বাড়িতে ফিরে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এতে জহর রবিদাস ক্ষুব্ধ হয়ে চাচি জয়ন্তি রানী রবি দাসকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা চাচি জয়ন্তী রানী রবিদাসকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে জয়ন্তী রানী রবিদাস মারা যান।

    ওসি মো. মাহমুদুল হাসান আরও বলেন, হত্যা করে জহর রবিদাস নিজেই থানায় এসে ধরা দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মাঝে আরও কোন ঘটনা আছে কিনা জানতে জহর রবি দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর