৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নাইজেরিয়ার আনামব্রাতে নৌকা উল্টে নিহত ১০; নিখোঁজ ৬০ জন

    নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে মারা গেছেন ১০ জন। নিখোঁজ আছেন  আরও ৬০ জন।

    দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুক্রবার এই নৌকাডুবির ঘটনা ঘটে।

    ভয়েস অব আমেরিকা জানায়, শুক্রবার আনামব্রায় বন্যার পানিতে ৮৫ আরোহীর ওই নৌকাটি ডুবে যায়।

    রাজ্যটির গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

    মাহফুজা ৯-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর