৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মেক্সিকোর স্যান মিগেল টোটোলাপান শহরে বন্দুকধারীর হামলায় নিহত ১৮ জন

    দক্ষিণ-পশ্চিম মেক্সিকোতে স্যান মিগেল টোটোলাপান শহরে  বন্দুকধারীর হামলায় মারা গেছেন স্থানীয় মেয়রসহ ১৮ জন।  আহত হন  তিনজন ।বিবিসি বিষয়টি নিশ্চিত  করেছে ।

    পুলিশ জানায় স্যান মিগেল টোটোলাপান  শহরে স্থানীয় সময় দুপুর ২টায় ওই বন্দুকধারী হামলা চালায়। এ হামলায় অভিযুক্ত করা হয়েছে লস টেকুইলেরস নামে একটি গ্রুপকে । এ হামলায় মেয়র মেনদোজা আলমেদার বাবা সাবেক মেয়র জুয়ান মেনদোজা অকোস্টাকেও হত্যা করা হয়।

    বিবিসি জানায়, হামলার আগে ওই শহরে যাওয়ার রাস্তা বড় গাড়ি দিয়ে আটকে দেওয়া হয় যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যেতে না পারেন।

    মেক্সিকোর ওই এলাকাটি মাদক ব্যবসার  জন্য কুখ্যাত। ওই এলাকায় মাদক পাচার রুটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করে  একাধিক গ্রুপ।

    মাহফুজা ৬-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর