৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাম্বিয়ায় ৬৬ শিশু কিডনি বিকল হয়ে মারা গেছে

    গাম্বিয়ায় ৬৬ শিশু কিডনি বিকল হয়ে মারা গেছে । প্রাথমিক তদন্তে জানা যায় ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপ পাঁচ বছরের কম বয়সি ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই চার সিরাপ নিয়ে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে । হু প্রস্তুতকারক সংস্থা ও নিয়ামক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে । তথ্যটি জানায় দ্য গার্ডিয়ান।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়, ওই চারটি সিরাপে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।

    বুধবার  সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেবরিয়াসাস বলেন, তাদের পরিবারের জন্য হৃদয়বিদারক ঘটনা যারা  ৬৬ টি বাচ্চা হারিয়েছেন ।   এখন পর্যন্ত গাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।

    জুলাই মাসে গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি তদন্ত শুরু করে েএবঙ  প্রাথমিক তদন্তে শিশুদের কিডনি বিকলা হওয়ার জন্য ওই সিরাপকে দায়ী করা হয়।  ২৩ সেপ্টেম্বর ওই চার সিরাপ বিক্রি বন্ধের নির্দেশ দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    জুলাই মাস থেকে শিশুদের কিডনি রোগের সংখ্যা বাড়তে থাকে এবং ৬৬ শিশু মারা যায়।

    মাহফুজা ৬-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর