সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ বাড়ি থেকে থেকে মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ । শনিবার বিকেলে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী রওশন আরা , ছেলে জিহাদ ও মাহিম।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ওসি তাজমিলুর রহমান বলেন, ‘মবুপুর গ্রামে মা তার দুই সন্তান নিয়ে বসবাস করতেন একটি ফাঁকা বাড়িতে । বিকেলে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগেই তারা মারা যান। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। মরদেহগুলো উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
মাহফুজা ১-১০



