ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেয়ার পর রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও আসছে নিষেধাজ্ঞা । খবরটি জানায় বিবিসি।
মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান, রুশ আর্থিক অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট তিন নেতা, রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও আইনসভার ২৭৮ সদস্যকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেয়া হয়।
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এদিকে ক্রেমলিনের ওপর আরও নিষেধাজ্ঞা আনতে বৈঠক করেছে । তবে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী সপ্তাহেই রাশিয়ার ওপর আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা আসার পাশাপাশি তেলে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়া হতে পারে।
ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করে।
মাহফুজা ৩০-৯



