৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পুতিন দখল করা চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন

    দখল করা চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন বলে জানায় রয়টার্স।

    ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে কয়েকশ বিশিষ্ট ব্যক্তির সামনে এক বক্তৃতায় তিনি বলেন, ‘এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।’

    ইউক্রেনের কাছ থেকে দখল করা লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়িা ও খেরসনকে রুশ ভূখণ্ডভুক্ত করতে গেল  সপ্তাহে মস্কোপন্থিরা গণভোটের আয়োজন করে। মস্কো দাবি করেছে গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ৯৯ শতাংশ ভোট পড়েছে ।

    তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সরকার এই ভোটগুলোকে জাল, অবৈধ এবং অস্ত্রের মুখে পরিচালিত বলে দাবি করে।

    শুক্রবার চার অঞ্চলকে সংযুক্তকরণ অনুষ্ঠানে পুতিন ঘোষণা করেন, রাশিয়ার চারটি নতুন অঞ্চল হলো। ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান তিনি।

    অবশ্য কিয়েভ রাশিয়ার দখল করা সব অঞ্চল পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করে। কিয়েভ জানায়, চার অঞ্চলকে সংযুক্ত করার রাশিয়ার সিদ্ধান্ত ধ্বংস করেছে আলোচনার সম্ভাবনাকে।

    মাহফুজা ৩০-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর