৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঘূর্ণিঝড় নুরু ফিলিপাইনে আঘাত হেনেছে

    ফিলিপাইনে ঘূর্ণিঝড় নুরু ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের বেগে আঘাত হেনেছে।  রোববার রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস পরিস্থিতি মোকাবিলায় সোমবার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন ।

    ঘূর্ণিঝড়র নুরু যে পথ দিয়ে অতিক্রম করতে পারে সেসব এলাকা থেকে প্রায় আট হাজার ৪০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্লাইট বাতিল করা এবং ফেরি বন্ধ করে দেয়া  হয়েছে । প্রবল বৃষ্টি ও  বাতাসে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় বন্ধ রয়েছে বাস চলাচল ।

    উপকূলীয় শহর নাকারের মেয়র এলিসিও রুজল ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে জানান, ‘বাতাস এখন শান্ত কিন্তু বিদ্যুৎ  থাকায় আমরা অন্ধকারে আছি।’

    মাহফুজা ২৫-৯

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর