৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রোমানিয়া থেকে পোল্যান্ড যাওয়ার সময় ৭০ জন অভিবাসন প্রত্যাশী আটক

    তিনটি পণ্যবাহী ট্রাকে লুকিয়ে রোমানিয়া থেকে পোল্যান্ড যাওয়ার সময়  আটক করা হয়েছে ৭০ জন অভিবাসন প্রত্যাশীকে।  শুক্রবার আরাদ বর্ডার পুলিশ এ তথ্য জানায়।

    পুলিশ জানায়,  বাংলাদেশ, ইথিওপিয়া, সিরিয়া, শ্রীলঙ্কা ও তুরস্কের ৭০ জন অভিবাসন প্রত্যাশী তিনটি ট্রাকে করে রোমানিয়া থেকে পোল্যান্ডে যাচ্ছিল। নাডলাক-২ চেকপয়েন্ট থেকে আটক করা হয়েছে তাদের । প্রথম ট্রাকটিতে  ৩৭ জন শ্রীলঙ্কার অভিবাসন প্রত্যাশী ছিল। এবং দ্বিতীয় ট্রাকটিতে রেফ্রিজারেটর পরিবহন করা হচ্ছিল। সীমান্তরক্ষীদের পোষা কুকুর সন্দেহজনক বস্তুর উপস্থিতি থাকার সঙ্কেত দিলে তল্লাশি চালানো হয় গাড়িটিতে। ২০ জন অভিবাসীকে উদ্ধার করা হয় সেখান থেকে । এরা সবাই সিরিয়া ও তুরস্কের নাগরিক।

    তৃতীয় ট্রাকটিতে ইতালি থেকে আনা অটো যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছিল।  মালামালের মধ্যে লুকিয়ে থাকা বাংলাদেশ ও ইথিওপিয়া ১৫ জন নাগরিককে উদ্ধার করে সীমান্ত পুলিশ । এদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। এদের মধ্যে কত জন বাংলাদেশি রয়েছে সীমান্ত পুলিশ তা জানায়নি ।

    মাহফুজা ২৪-৯

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর