৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইরানে মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় সংঘর্ষে নিহত ৫ ;আহত ৭৫ জন

    ইরানে হিজাব আইন ভঙ্গের অভিযোগে আটক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মারা গেছেন ৫ জন। আহত হন অন্তত ৭৫ জন।

    বুধবার বিবিসি জানায় , ইরানের কুর্দিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা যান পাঁচ জন । মাহসা আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভ হচ্ছে দেশটির বিভিন্ন শহরে ।

    ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

    ১৫ সেপ্টেম্বর ইরানের পুলিশ ২২ বছর বয়সী মাহসা আমিনির নামে এক তরুণীকে আটক করে।  ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ আনে পুলিশ। তাকে আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হলে  সেখানেই তিনি মারা যান। পুলিশের দাবি, মাহসা হার্ট অ্যাটাকে প্রাণ হারান।

    তবে তার পরিবারের জানায়  মাহসা আমিনি পুরো সুস্থ ছিলো, তার হার্টের কোনো সমস্যা ছিল না।

    মাহফুজা ২১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর