এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট -এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার ৫ সেপ্টেম্বর তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘণ্টা। এমসিকিউ ২০ মিনিট এবং লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে ।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পৌঁছে যাবে পরীক্ষার সেট কোড। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন এবং তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
করোনায় ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনুষ্ঠিত হচ্ছে অনেক পরে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ।
মাহফুজা ৫-৯



