৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গোপালগঞ্জের নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ; এক ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড

    গোপালগঞ্জের কোটালিপাড়ায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়েছে ।  ভ্রাম্যমাণ আদালত জাল রাখার দায়ে বাবুল খান নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে । বাবুল খান  মাদারীপুরের  সরমঙ্গল গ্রামের নবু খানের ছেলে।

    মঙ্গলবার বিকেলে ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে   উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদণ্ড দেন।

    উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল বিক্রি করে আসছিলেন বাবুল। গোপন সংবাদের ভিত্তিতে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে তার দোকান থেকে জাল উদ্ধার করা হয়।

    পরে চায়না জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

    মাহফুজা ১০-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর