১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সিরিয়ার

    ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। বুধবার ২০ জুলাই  আল-জাজিরা এ তথ্য জানায় এক প্রতিবেদনে । রাশিয়ার বন্ধু রাষ্ট্রটি অবশেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানালো।

    পারস্পরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায়  সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ।

    সিরিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলের দোনেস্ক ও লুহানেস্ককে স্বীকৃতি দেয় । তারপরই দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট । সিরিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না বলে জানান জেলেনস্কি ।

    ইউক্রেন প্রথম ২০১৮ সালে কিয়েভে তাদের কূটনৈতিক কর্মীদের আবাসস্থল পুনর্বিবেচনা করতে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করেছিল বলে জানায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ।

    মাহফুজা ২০-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর