১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান সরকার

    সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান সরকার। পাকিস্তানি মুদ্রায় ১৮ দশমিক ৫০ রুপি কমানো হয়েছে পেট্রলের দাম।  ভোক্তাদের ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার ১৫ জুলাই  এ তথ্য জানানো হয় জিও নিউজের এক প্রতিবেদনে ।

    দেশটির প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের কারণে ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে ।  নাগরিকদের কথা মাথায় রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার।

    পেট্রলের পাশাপাশি ডিজেলে দামও কমানো হয়েছে লিটার প্রতি ৪০ দশমিক ৫৪ রুপি এবং  কেরোসিনের দাম কমানো হয়েছে লিটারে ৩৩ দশমিক ৮১ রুপি। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার পেট্রলের দাম  দাঁড়াবে ২৩০ দশমিক ২৪ রুপি ও ২৩৬ রুপি হবে ডিজেলের দাম।  এখনো শুল্ক বাড়ানো হয়নি পেট্রলিয়ামের কোনো পণ্যের ওপর ।

    পাকিস্তান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের -আইএমএফ সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে । ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের ছাড় পাবে দেশটি। আইএমএফের ফান্ডের কারণে খেলাপি থেকে বাঁচতে পারবে পাকিস্তান। তাছাড়া অন্যান্য দাতা সংস্থা ও দেশ থেকেও ঋণ পেতে পারে দেশটি। আগামী এক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের প্রয়োজন চার হাজার কোটি ডলারেরও বেশি।

    মাহফুজা ১৫-৪

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর