৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হজের খুতবাহ দিবেন এ বছর  শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা

    আরাফাতের ময়দানে হজের খুতবাহ দিবেন এ বছর  শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। একইসাথে তিনি মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন । মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি ।

    এর আগে এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য তাকে নিযুক্ত করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ।

    শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী। তিনি বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

    শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ঈসা উচ্চ উলামা পরিষদের সদস্য এবং রাবেতাতু আল-আলাম আল-ইসলামীর সেক্রেটারী জেনারেল।

    সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে শায়খ মোহাম্মদ হাজীদের উদ্দেশে খুতবা দেবেন।  এ বছরও বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে হজের আরবি খুতবা । বাংলায় হজের খুতবা শোনা যাবে এই ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa

    মাহফুজা ৬-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর