৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মুদ্রাস্ফীতির কারণে রুপি ছাপানো বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা

    শ্রীলঙ্কা মুদ্রাস্ফীতির কারণে স্থানীয় মুদ্রা রুপি ছাপানো বন্ধ করতে যাচ্ছে । মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে এ তথ্য জানান।

    শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য । সহ্য করতে হচ্ছে দুই কোটি ২০ লাখ মানুষকে কয়েক মাস ধরে চরম মুদ্রাস্ফীতি এবং বিদ্যুতের ঘাটতি ।

    মঙ্গলবার প্রধানমন্ত্রী জানান , শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ৬০ শতাংশে গিয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে দেশের মুদ্রানীতি । আগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের -আইএমএফ কাছে ঋণ পুনর্গঠনের পরিকল্পনা পেশ করবে শ্রীলঙ্কা।

    বার্তা সংস্থা রয়টার্স জানায় , শ্রীলঙ্কায় ভোগ্যপণ্যের দাম গেল  বছরের তুলনায় বেড়েছে ৫৪ দশমিক ৬ শতাংশ। পরিবহন খরচ বেড়েছে ১২৮ শতাংশ এবং একই সময়ে শস্য ও জ্বালানি তেলের অভাবের কারণে ৮০ শতাংশ খাদ্যের দাম বেড়েছে ।

    মাহফুজা ৫-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর