দেশে করোনার প্রাদুর্ভাবের জন্য উত্তর কোরিয়া দায়ী করেছে দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো বেলুনকে। কর্তৃপক্ষের দাবি, এই মহামারির প্রাদুর্ভাব ঘটিয়েছে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণে আশ্রয় নেওয়া ব্যক্তিরা সীমান্তে বেলুন উড়িয়ে । শুক্রবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায় এ তথ্য ।
বিশ্বে করোনা মহামারি শুরুর দুই বছরের মধ্যে সেখানে করোনার কোনো সংক্রমণ নেই, দাবি করেছিল উত্তর কোরিয়া। তবে শেষ পর্যন্ত প্রথম সংক্রমণের কথা গত ১২ মে স্বীকার করে কর্তৃপক্ষ । শুক্রবার, জ্বরের উপসর্গ দেখা গেছে দেশটির চার হাজার ৫৭০ জনের মধ্যে। জ্বরের উপসর্গ দেখা গেছে এ পর্যন্ত ৪৭ লাখ ৪০ হাজার জনের মধ্যে । শনাক্ত কিটের অভাবের জন্য করোনায় আক্রান্তের সংখ্যার পরিবর্তে জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদের সংখ্যা প্রকাশ করে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ।
কেসিএনএ জানায়, এপ্রিলে দেশের পূর্বাঞ্চলীয় জেলায় ১৮ বছরের এক সেনা ও পাঁচ বছরের এক শিশু স্পর্শ করেছিল ‘অজ্ঞাত বস্তু’ পরে তাদের দেহে করোনা শনাক্ত হয়। ‘ওই এলাকায় প্রথমবারের মতো এক দলের লোকের মধ্যে সংক্রমণ ধরা পড়ে এবং তাদের মাধ্যমে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা গেছে’ বলে জানায় বার্তা সংস্থাটি ।
এ বছর প্রথমবারের মতো পশ্চিম গিম্পো থেকে এপ্রিলের শেষ দিকে উত্তর কোরিয়ার দলত্যাগকারীরা সীমান্তের ওপারে বেলুন পাঠিয়েছিল বলে মনে করা হচ্ছে।
মাহফুজা ২/৭



