বাইডেন –মোদীর ভিডিও ভাইরাল
শুরু হয়েছে জার্মানিতে জি-৭ ভুক্ত দেশগুলোর সম্মেলন। বেশ কিছু দেশের আমন্ত্রিত সরকার প্রধানরাও এতে অংশ নিয়েছেন সদস্য দেশগুলোর পাশাপাশি। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন সম্মেলনে ।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ।
ভিডিওতে দেখা যায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মোদী সঙ্গে কথা বলছেন। এ সময় বাইডেন মোদীকে খুঁজতে থাকেন এবং পেছন থেকে মোদীর কাঁধে হাত দিয়ে ডাক দেন বাইডেন। মোদী এরপর পেছনে ফিরে বাইডেনকে দেখতে পান । দুই রাষ্ট্র প্রধান একে অপরের সঙ্গে হাত মেলান এবং দুইজনকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় ।
ভারতে দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকে লিখেছেন, ভারত বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
জি-৭ অন্তর্ভুক্ত দেশ ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র। গত ২৬ জুন জার্মানির দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে জি-৭ সম্মেলন। শেষ হবে আগামী ২৮ জুন মঙ্গলবার।
মাহফুজা ২৭



