৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে প্রাণ গেলো পাঁচ জনের ;আহত পাঁচশ

    কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে স্টেডিয়ামের কাঠের তৈরি গ্যালারি স্ট্যান্ড  ভেঙে মারা গেছেন পাঁচ জন। এ ঘটনায় আহত হন পাঁচশ দর্শক।

    রোববার দেশটির এলো এসপিনাল উৎসবে ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে অতিরিক্ত চাপে এ দুর্ঘটনা ঘটে। সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।

    দর্শকদের জন্য ষাঁড়ের লড়াই দেখতে তিন ধাপের কাঠের গ্যালারি বানানো হয়। অতিরিক্ত দর্শকের চাপে কাঠের তৈরি গ্যালারি ভেঙে মারা যান  পাঁচজন । এ সময় আতঙ্কে লড়াই করা ষাঁড়গুলো উৎসবস্থল থেকে পালিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এতে পথচারীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

    কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো স্থানীয় কর্মকর্তাদের এ ধরনের অনুষ্ঠান। নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন । তিনি আরো  বলেন, মেয়ররা যেন মানুষ বা প্রাণির মৃত্যুর সঙ্গে জড়িত আর কোনো ইভেন্টের অনুমতি না দেয়। ।

    টোলিমার গভর্নর হোসে রিকার্ডো ওরোজকো বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান  চিকিৎসকরা।

    ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগমাধ্যমে এ মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ।

    মাহফুজা ২৭

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর