ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় হোজাই তে মারা গেছেন চার জন। কামরূপে মারা গেছে দুজনের। বরপেটা, নলবাড়িতে মৃত্যুর খবর পাওয়া গেছে তিনজনের।
বন্যায় ৫৪ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিধ্বস্ত হয়েছে ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম। নিখোঁজ রয়েছেন এখনও বেশ কয়েকজন।
মোট ৮৪৫টি ত্রাণশিবির খোলা এবং ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে । ৯৯ হাজার ২৬ হেক্টরেরও বেশি জমির ফসলের ক্ষতি হয়েছে এবারের বন্যায়।
মাহফুজা ২৩



