১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইসরায়েলের বেদুইন শহরে প্রাচীন মসজিদের সন্ধান

    ইসরায়েলে দক্ষিণের রাহাতের বেদুইন শহরে প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা।  বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্যটি নিশ্চিত করে।

    রাহাতের বেদুইন এ নির্মাণ কাজ করার সময় আবিষ্কৃত হয়েছে এক হাজার ২০০ বছরেরও বেশি পুরোনো মসজিদের ধ্বংসাবশেষ । নেগেভ মরুভূমিতে অবস্থিত মসজিদটি একটি বর্গাকার কক্ষের মতো এবংমক্কার দিকে নির্দেশ করা এর মেহরাব  – এক বিবৃতিতে জানায় ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি -আইএএ ।

    আইএএ বলেছে, ‘ভবনটি মসজিদ হিসাবে ব্যবহৃত হত যা এর অনন্য স্থাপত্য বৈশিষ্ট্যগুলি দেখে বোঝা যায় । এতে সম্ভবত  প্রায় ৫০  জন নামাজ আদায় করতে পারত।’

    মসজিদ থেকে অল্প দূরে আবিষ্কৃত হয়েছে একটি ‘বিলাসবহুল আবাসিক ভবনও। ’ বাসিন্দাদের সম্পদশালীতার প্রতি ইঙ্গিত করে  খাবারের পাত্র এবং কাচের প্রত্নবস্তুগুলি  ।

    তিন বছর আগে আইএএ আবিষ্কার করেছিল খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর সময়কার আরেকটি মসজিদ । ওই সময়  ‘বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি’ বলে অভিহিত করা হয়।

    মাহফুজা ২২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর